বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬ ১৭:৪২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৬ পালিত হয়েছে৷ দিবসটি উপলক্ষে বুধবার বগুড়া ওয়াইএমসিএ'র পল বেসরা অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 

 

 

প্রাথমিক শাখা ইনচার্জ মার্গারেট বন্দনা দাস জুঁইয়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা পারভীন আক্তার, কলেজ ইনচার্জ প্রভাষক টিএম আপেল মাহমুদ ও মাধ্যমিক শাখা ইনচার্জ প্রভাষক রাশেদুল বারী। বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

 

দিবসটি উপলক্ষে আয়োজিত বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।