ইবনে সিনা হাসপাতাল বগুড়ার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বুধবার সকাল ৯টা-থেকে দুপুর ১টা পর্যন্ত ৩১ জন কনসালটেন্টের উপস্থিতিতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার কলোনী বগুড়ার উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের মানব কল্যাণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থতি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা: মো: সলিমুল্লাহ আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের ডেপুটি ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) ডা: এ কে এম মাসুদ পারভেজ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: লিয়াকত আলী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিটের ম্যানেজার এন্ড এডমিন ইনচার্জ হানিফ উদ্দিন আহমদ, একাউন্টস ইনচার্জ আবুল কালাম, জোনাল ইনচার্জ (বিডি) আলী আহমদ, এইচআর ইনচার্জ মহিউদ্দিন ও ডি-ল্যাব বগুড়ার জোনাল ইনচার্জ (বিডি) রেজাউল করিম সহ প্রমূখ। উক্ত ক্যাম্পে কনসালটেন্টগণ প্রায় ১৫০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন। এই সেবায় রোগীগণ খুবই সন্তুষ্টি প্রকাশ করেন এবং চিকিৎসা জগতের পথ প্রদর্শক ইবনে সিনা ট্রাস্টের অগ্রগতি কামনা করেন।