মারা গেছেন তোফায়েল আহমেদ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬ ১৬:৫৫ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৫১ বার।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। 

 

ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল সাড়ে তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার পরিবারের একাধিক ঘনিষ্ঠ সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।