যে কারণে পদত্যাগ করলেন পার্বত্যমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬ ১৪:০০ ।
দেশের খবর
পঠিত হয়েছে ২১ বার।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগত্র জমা দিয়েছেন।

 

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগত্রে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেন দীপেন দেওয়ান। পদত্যাগপত্র গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানান।

 

পত্রে দীপেন দেওয়ান লিখেন, “মহোদয়, আমি দীপেন দেওয়ান, এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর হতে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি। অতএব, উপযুক্ত কারণে আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।”