সাজাপ্রাপ্ত ও ২১টি মামলার আসামী রাজু কাহালুতে গ্রেফতার

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৫২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮৯ বার।

গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এ এস আই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত ও মোট ২১ টি মামলার পলাতক আসামী মোহাম্মদ হৃদয় হাসান রাজুকে (৩০) গ্রেফতার করে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পোনে ৮টার দিকে বগুড়ার কাহালু উপজেলার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু উপজেলার শিলকঁওড় গ্রামের মোঃ আব্দুর রহিমের পুত্র। 

পুলি সূত্র জানান, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, সরকারি কাজে বাঁধা প্রদান, বৈদুত্যিক ট্রান্সফরমার চুরি, সরকারি কর্মচারীর উপর হামলাসহ রাজুর বিরুদ্ধে মোট ২১ টি মামলা রয়েছে।

এছাড়াও একটি মাদক মামলায় ইতিমধ্যে একটি আদালতে রাজুকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আদালতে কারাদণ্ডের আদেশ দেওয়ার পর থেকেই রাজু আত্মগোপনে ছিল।