জুলাই রাজবন্দী এলায়েন্স বগুড়া জেলা কমিটির আহবায়ক কালাম আজাদ ও সদস্য সচিব মাহাদী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ ২০:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৭ বার।

জুলাই রাজবন্দী এলায়েন্সের বগুড়া জেলার ৪২ সদস্যের কমিটি অনুমোদিত হয়েছে। বুধবার জুলাই রাজবন্দী এলায়েন্সের কেন্দ্রীয় আহব্বায়ক মাহিন পাটোয়ারী, সদস্য সচিব মোরসেদ আলম, সাংগঠনিক সম্পাদক কাদের মাজাহার ও মূখ্য সংগঠক অর্ণব হোসাইন এর স্বাক্ষতির এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও জেলার সাবেক সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহাদীকে সদস্য সচিব এবং রাসেল জিলালদারকে সাংগঠনিক সম্পাদক, হাবিবুল বাসারকে মূখপাত্র ও রাগিবুল ইসলামকে জুলাই গনঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্বে রয়েছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিন।

 

এছাড়াও আহত জুলাই যোদ্ধাদের প্রতিনিধি নিয়ে জুলাই রাজবন্দিদের এই ঐক্য বদ্ধ কমিটি গঠন করা হয়, এর আগে গত ২০ ডিসেম্বর সর্বদলীয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য মতে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। জুলাই আন্দোলনে কারা নির্যাতনের শিকার রাজবন্দিদের অধিকার আদায় এবং বাংলাদেশের জন্য কাজ করার লক্ষ উদ্দেশ্য করে এই সংগঠন গঠন করা হয়েছে।