বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ ২২:৪৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭৩ বার।

বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে আকবর আলী সরদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

 

তিনি উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের উত্তর ছাতরা গ্রামের মৃত বসারত আলী সরদারের ছেলে। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান। 

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকবর আলী সরদার বিলে ঘাস কাটতে ও ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন। এ সময় এলাকায় ঝড়-বৃষ্টি চলছিল। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে মাঠে যান। পরে তাঁকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। বৃষ্টির মধ্যেই বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ওই এলাকায় আকবর আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।