বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬ ১৯:৩২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৮ বার।

বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যাটারিচালিত অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফাতেমাতুজ জহুরা ইতি(২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

রবিবার (১৬ আগস্ট) সকালে উপ‌জেলার তালোড়া পৌর এলাকার বাঁশোপাতা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত গৃহবধূ উপজেলার তালোড়া পৌর এলাকার বাঁশোপাতা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।

 

নিহতের পরিবার সূত্রে জানা, সকালে ফাতেমাতুজ জহুরা বাড়ির বাইরে রাস্তার পাশে তার স্বামীর অটো চার্জার ভ্যানে চার্জ দিতে যায়। এসময় তিনি অসাবধানতা বসতঃ বিদ্যুতায়িত হয়। পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গে‌লে এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ও‌সি) তাজমিলুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।