কাহালুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভবনের বিদ্যুৎ মিটার বক্সে আগুন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার কাহালু উপজেলা পরিষদের নব নির্মিত নতুন ভবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ভবনের একটি বৈদ্যুতিক মিটারে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বৃষ্টিপাতের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটে।

 

উপজেলা পরিষদ ভবনের এই দপ্তরটির মিটারে আগুন জ্বলে উঠলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কাহালু উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মলিহা খানম উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সকে আগুন লাগার সংবাদ জানিয়ে কর্মচারীদের আগুন নিভানো নির্দেশনা দেন। সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করার কিছুক্ষনের মধ্যেই ফায়ার সার্ভিসের ডিফেন্স সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

ফায়ার সার্ভিসে ডিফেন্স ইন্সপেক্টর মোঃ সবুজ হোসেন জানান, খবর পেয়ে দ্রæত এসে উপজেলা প্রশাসনের কর্মচারীদের সহযোগিতায় আগুন নেভানোর ফলে বৈদ্যুতিক মিটারটি পুড়ে যাওয়া ছাড়া বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়।