কবি মামুন মুস্তফা পাচ্ছেন ‘কবি সম্পাদক আন্ওয়ার আহমদ স্মৃতিপদক’
লিটল ম্যাগাজিন ‘লেখমালা’ সম্পাদনার জন্য কবি মামুন মুস্তফাকে ২০২৫ সালের ‘কবি সম্পাদক আ্নওয়ার আহমদ স্মৃতিপদক’ এর জন্য মনোনিত করেছে বগুড়া লেখক চক্র। লেখমালা ২০১৫ সাল থেকে প্রকাশিত হচ্ছে এবং এ পর্যন্ত ১৭টি সংখ্যা প্রকাশিত হয়েছে। বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। লিটল ম্যাগাজিন সম্পাদনার জন্য ২০১০ সাল থেকে কবি আন্ওয়ার আহমদ স্মরণে বগুড়া লেখক চক্র এই স্মৃতিপদক প্রদান করে আসছে। আগামী ২৭ জুন শনিবার সন্ধ্যায় কবির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিতব্য স্মরণসভায় ‘লেখমালা’ সম্পাদক কবি মামুন মুস্তাফা’র হাতে এই স্মৃতিপদক তুলে দেবেন প্রধান অতিথি। স্মরণসভায় কবিপুত্র নাজিম আন্ওয়ার রূপমসহ কবি সাহিত্যিক ও সংস্কৃতিকর্মিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, কবি সম্পাদক কবি আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ বগুড়ায়। তিনি ২৪ ডিসেম্বর ২০০৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।