জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন-সিটি প্রশাসক স্বাধীন
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন বলেছেন, তাজউদ্দিন আহমেদ অনেকবার শেখ মুজিবকে বলেছিল আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান আমরা রেডিওতে প্রচার করি। কিন্তু শেখ মুজিব জানেন স্বাধীনতার ঘোষণা দিলে রাষ্ট্রদ্রোহ মামলা হবে সে কারণে স্বাধীনতার ঘোষণা দেয়নি। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে স্বেচ্ছায় কারাবরণ করেন। ২৬ শে মার্চ মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দেন। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি রণাঙ্গনে মুক্তিযুদ্ধও করেছেন।
তিনি সোমবার বিকালে নগর ভবনের অডিটোরিয়ামে বগুড়া সিটি কর্রোরেশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবব্য উপরোক্ত কথা বলেন।
বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলীর সসভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম খান, রেজাউল করিম, জীবন কৃষ্ণ যাদব।
আলোচনা সভায় সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে নগর ভবনের মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।