বগুড়ায় সমাজসেবা অধিদপ্তরের ১৫ দিন ব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
স্টাফ রিপোর্টার
সমাজসেবা অধিদপ্তর বগুড়া জেলা কর্তৃক অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক দক্ষতা উন্নয়নের জন্য ১৫দিনব্যাপী বেসিক কম্পিউটার এপলিক্যাশন বিষয়ক প্রশিক্ষণ বগুড়া ডায়াবেটিস হাসপাতালের সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে অনগ্রসর জনগোষ্ঠীর বিভিন্ন পেশার পরিবার থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সংসদ সদস্য (বগুড়া-৬) রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন উপ পরিচালক মোঃ রকনুল হক।
ব্যাসিক কম্পিউটার এপলিক্যাশন বিষয়ক প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসাবে মোহাঃ আতাউর রহমান এবং কোর্স সমন্বয়ক হিসাবে মোঃ শফিকুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
বগুড়া সমাজসেবা অধিদপ্তর জানান, প্রশিক্ষণরত ২৫ জন শিক্ষার্থীদেরকে যাতায়াতের জন্য প্রতিদিন জনপ্রতি ৫০০টাকা দেওয়া হবে। তাছাড়াও প্রশিক্ষণ শেষে তাদেরকে সাবলম্বী করতে জনপ্রতি ৫০,০০০ টাকা প্রদান করা হবে, যাতে শিক্ষার্থীরা জীবনে পন্হা খুঁজে পায়।