বগুড়ায় পুকুর থেকে নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় এক নবজাতক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকায় একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়৷

 

নিহতের আনুমানিক বয়স একদিন এবং শিশুটি ছেলে সন্তান। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এসআই শফিকুল ইসলাম।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, একদিন বয়সী এক ছেলে নবজাতকের ভাসমান মরদেহ পুকুর উদ্ধার করা হয়েছে। নবজাতকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷