বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর আয়োজনে রবীন্দ্রজয়ন্তীতে ‘জন্মের প্রথম শুভক্ষণ’
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ মে ২০২৬ ১৯:১৪ ।
বগুড়ার খবর
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জন্মের প্রথম শুভক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে আজ বিকেল ৫টায় জেলার পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদফতর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, পুন্ড ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায় প্রমুখ।
কথা, কবিতা ও নৃত্যে শিল্পীদের দলীয় পরিবেশনার মাধ্যমে ফুটে ওঠে মাহাবুব হাসান সোহাগের পরিকল্পনা ও পরিচালনায় ‘জন্মের প্রথম শুভক্ষণ’ অনুষ্ঠানটি। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।