বগুড়ায় কালবৈশাখীর ঝড়ে নিজ দোকানে গাছচাপায় ব্যবসায়ী নিহত
স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম উমা চন্দ্র (৫২)। তিনি উপজেলার চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে দোকানের পাশে থাকা একটি বড় বটগাছ ভেঙে পড়ে উমা চন্দ্রের দোকানের ওপর। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন