বগুড়ায় ট্রাকের ধাক্কায় চার বছরের শিশু নিহত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ১৫:৫৫ ।
বগুড়ার খবর
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাঁপাপুর-চৌমুহনী সড়কের আড়াইল মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হাবিবা খাতুন। সে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আড়াইল এলাকায় সড়ক পার হচ্ছিল শিশু হাবিবা। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিশুটি প্রাণ হারায়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন