ইয়াতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল ‘আমরা ক’ জন শিল্পী গোষ্ঠী’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ১৮:৩৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় ইয়াতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আমরা ক’ জন শিল্পী গোষ্ঠী’। শনিবার সকালে শহরের ইবাতোদিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। ঈদ সামগ্রী বিতরণের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নৃত্যগুরু মরহুম আব্দুস সামাদ পলাশের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মো. আব্দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বখতিয়ার শামীম, মো. সোহেল, ইমরান হোসেন, সাদাফ, অংশ ও সোহার্দ্যসহ অন্যরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান সোহাগ।