নওগাঁয় বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী এক বিদ্যুৎ মিস্ত্রি নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ ১৭:৫৬ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী তন্ময় হোসেন (২৩) নামে এক বিদ্যুৎ মিস্ত্রি নিহত হয়েছে। আজ শনিবার  সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে এবং পেশায় একজন বিদ্যুৎ মিস্ত্রি। 


নিহতের ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে তন্ময় হোসেন বিয়ে করে। এ বিয়ে নিয়ে পরিবারের লোকজনের সাথে বনিবনা না হওয়ায় তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন এবং পাশাপাশি বিদ্যুৎ মিস্ত্রি হিসাবে কাজ করতেন তন্ময় হোসেন। প্রতিদিনির মতো আজ সকালেও মোটরসাইকেল নিয়ে কাজে বের হলে ঘটনা স্থলে নওগাঁ থেকে আসা বিআর পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটসাইকেলটিকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যায়।


মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে ।