শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নওগাঁয় নির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা
নওগাঁ প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি'র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নওগাঁ-৫ সদর আসনের বিএনপির মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান এবং প্রয়াত নেতাদের আত্মার মাফিরাত কামনা করে দোয়া করেন। এসময়ে নব নির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে। তিনি বলেন, তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের অঙ্গীকারে অবিচল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলস সংগ্রামী একজন রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শিক্ষার উন্নয়ন হয়েছে। কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃঢ়তার কারণে নিপীড়ন ও বাধার মুখেও তিনি আপস করেননি এবং দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। খালেদা জিয়া ছিলেন সারাবিশ্বের গণতন্ত্র প্রিয় মানুষের কণ্ঠস্বর। তিনি আমাদের মাঝে বাহ্যিকভাবে নেই, কিন্তু হৃদয়ে থাকবেন অনন্তকাল।
এসময়ে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আযম রানা, খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন নওগাঁ-১ (নিয়ামতপুর পোরশা ও সাপাহার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, নওগাঁ- ( মহাদেবপুর বদলগাছি) আসনের ফজলে হুদা বাবুল,নওগাঁ-(মান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু ও নওগাঁ- ৬ ( রানীনগর আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। এর আগে নওগাঁ জেলার সংসদীয় পাঁচটি আসনের নির্বাচিত সংসদ সদস্যরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।