নওগাঁয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী ঐক্য ঘোষণা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৬ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী ঐক্য ঘোষনা করা হয়েছে।

 

সোমবার বেলা সাড়ে ১২টায় শহরের দয়ালের মোড় এলাকায় অবস্থিত পৌর জামায়াতে ইসলামী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ঐক্য-এর আহবায়ক ও জেলা জামাতের নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন। 

 

অধ্যাপক মহিউদ্দিন (জামায়াতে ইসলামি)আহবায়ক, মেঃ তৌফিকুল ইসলাম (এনসিপি) সদস্য সচিবসহ ৬ জন যুগ্ম আহবায়ক, ৭ জন যুগ্ম সদস্যসচিব এবং ৮ জন নির্বাহী সদস্যের নাম ঘোষনা করা হয়। 

 

যুগ্ম আহবায়কবৃন্দ হলেন মোঃ ওবায়দুল হক (বাংলাদেশ খেলাফত মজলিশ), এ্যাড. কাজী আতিকুর রহমান (এবি পার্টি), খন্দকার রেজাউর রহমান টুকু ( বাংলাদেশ খেলাফত মজলিশ), ডাঃ মোঃ আবু সাঈদ (খেলাফত মজলিশ,), ইমরুল আখিয়ার পরাগ (এনসিপি) এবং নূরুজ্জামান শেখ ( এনসিপি)। 

 

যুগ্ম সদস্য সচিববৃন্দ হলেন মুফতি ইসরাফিল আলম ( বাংলাদেশ খেলাফত মজলিশ), বিপুল হাসান শিপলু ( এনসিপি), অধ্যাপক নাসির উদ্দীন ( বাংলাদেশ জামায়াতে ইসলামী), এ্যাড. আব্দুর রহিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মনজুরুল হাসান রনি (এনসিপি), মাওঃ ওবায়দুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মোঃ সুমন আলী (এবি পার্টি)।

 

কমিটির নির্বাহী সদস্যরা হলেন মোঃ মাহমুদুল ইসলাম সোহেল (বাংলাদেশ খেলাফত মজলিস), সোহেল রানা (বাংলাদেশ খেলাফত মজলিস), শাকিব খান (এনসিপি), মাওলানা মহিবুল্লাহ (বাংলাদেশ খেলাফত মজলিস), আসাদুজ্জামান (এবি পার্টি), আনোয়ার হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মাওলানা আব্দুল আজিজ( বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মিনহাজুল হক (ইসলামী ছাত্র শিবির)।