সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে: নওগাঁয় জামায়াত আমির

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৪ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

আমরা কোন দুর্নীতি করব না কাউকে করতে দিবোও না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ড.শফিকুর রহমান বলেছেন বিগত সময়ে চোরেরা চুরি করে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে তাহলে তাদের কাউকে শান্তিতে থাকতে দিব না। 

তিনি আরো বলেন, যারা দুর্নীতিবাজ ঋণ খেলাপিদের হাতের বগলে নিয়ে রাজনীতি করে তাদেরকে আপনারা ভোট দেবেন, নাকি যারা এ দেশে মেয়ের পক্ষে হকের পক্ষে ইনসাফের পক্ষে কাজ করবে তাদের পক্ষে আপনারা ভোট দেবেন।

তিনি আরো বলেন, এদেশের মানুষ পুরানা পচা রাজনীতি আর চায়না, পরিবার ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি চায়না, দলীয় সরকার দেখতে চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়। 

বৃহস্পতিবার বেলা ১১ঃ৩০ টার দিকে নওগাঁ শহরের এটিএম মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমীর এসব কথা বলেন। 

জেলা জামাতের আমির খ ম আব্দুর রাকীবের সভাপতিত্বে জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসুর জিএস এস এম ফরহাদসহ জামাত নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলীয় জোটে নেতারা বক্তব্য রাখেন।

এ সময় জামাতের আমির নওগাঁর ৬ টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত ৬ প্রার্থীর হাতে দাড়ি পাল্লা প্রতীক তুলে তাদের পরিচয় করিয়ে দেন। 

জামাতের আমির নির্বাচনী জনসভায় বলেন আমরা মায়েদের সম্মান করলে,আল্লাহ আমাদের সম্মানিত করবে । তাই মায়েদের সম্মান করতে হবে। রাষ্ট্র গঠন উন্নয়নে অবদান রাখার জন্য নারীদের গুরুত্ব দেয়া হবে। 

তিনি আরে বলেন, আমি জামায়েত ইসলামীর বিজয় চাই না, আমি চাই দেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে এর অংশীদার হবো সবাই । কোন দলীয় ও পারিবারিক বা গুষ্টিগত সরকার আর এ দেশে দেখতে চাই না । ওরা ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে । ওই শাসন আর দেখতে চাই না । এখন চাই জনগণের শাসন । এখন চাই ঐক্যের শাসন । এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ । আগামী ১২ তারিখে নির্বাচনে ১১ জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান । তিনি আরো বলেন, চার চারটি নির্বাচনে মনের মত করে ভোট দিতে পারেন নাই। যুব সমাজ জীবনে একটা ভোট দিতে পারে নাই । কোন ভোট ডাকাত আসলে ছেড়ে দিবেন না। জামাতের আমির এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন নওগাঁসহ উত্তরবঙ্গ একটি কৃষি প্রধান এলাকা। পুরো উত্তারাঞ্চলকেই কৃষি শিল্পের রাজধানী বানানো হবে। ধান-আম গবেষনায় আলাদা ইন্সটিটিউট হবে। এখানকার শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দেয়া হবে। যাতে তারা বাড়ির খেয়ে পরে উপার্জন করতে পারে। তিনি বলেন, জামায়াতকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে। কিন্তু এখন আর তা হতে দেয়া হবে না। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম; এই দেশ সকলের। সকলেরই অবদান আছে এই দেশের জন্য। বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, গত ৫ দিন আামার উপর মিশাইল মারা হয়েছে। তার এক্স হ্যান্ডেল হ্যাক্ড করে যারা পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেছিল তারা ধরা পড়েছে। কিন্তু এক সাথে আন্দোলনের সহযোদ্ধারাও আজ এই মিথ্যাচার নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছেন। 

জামাতে আমিরের জনসভা কে সফল করতে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের এটিএম মাঠে উপস্থিত হয়। জামাতের আমির আসার আগেই এটিএম মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভায় স্থলে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিত লক্ষ্য করা গেছে। জেলা জামাতের সেক্রেটারি স ম আবু সায়েম এক প্রতিক্রিয়া বলেন জামাতের শীর্ষ নেতার বক্তব্যে জেলার নেতাকর্মীরা আরো উজ্জীবিত হয়েছে। ভোটের মাঠে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারই জেলার ছয়টি সংসদীয় আসনেই সাধারণ ভোটাররা দাড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।