বগুড়া- ৫ আসনে বিএনপির জিএম সিরাজ জয়ী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২২ বার।

বগুড়া -৫ ( শেরপুর- ধুনট) আসনে বিএনপির প্রার্থী জিএম সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দবিবুর রহমান ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাতে দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। 

 

 

বগুড়া-৫ আসনে মোট ৪ লাখ ৬৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরায় ৭১ দশমিক ৫০ শতাংশ।