বগুড়া-২ আসনে বিএনপির মীর শাহে আলম জয়ী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৪:৫১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

বগুড়া -২ ( শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। 

 

এই আসনে জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে ৩ হাজার ৪২৬ ভোট। 

 

বগুড়া-২ আসনে মোট ২ লাখ ৪৩ হাজার ৮০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরায় ৭২ দশমিক ৬৩ শতাংশ।