শাজাহানপুরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পাড়া মহল্লায় ঘুরছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার বাদল
শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২ ।
বগুড়ার খবর
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন কে বিজয়ী করতে শাজাহানপুর উপজেলার বিভিন্ন বন্দর পাড়া মহল্লায় ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল।
প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি উপজেলার আড়িয়া পালপাড়া, ডেমাজানী হিন্দুপাড়া, শাহনগর, নয়মাইল, হেলেঞ্চাপাড়া, গোহাইল, আমরুল, টেংগামাগুর, দারিগাছা, গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকায় গণংসযোগ করেছেন। সোমবার সন্ধ্যায় তিনি শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের দেছমা ও ওমরদিঘী এলাকায়
ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। প্রতিটি এলাকায় ধানের শীষের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তিনি জানান।
আরও পড়ুন