রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে ২জনের কারাদণ্ড

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬ ১৯:১৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১১ বার।

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুইজন মাদক সেবিকে কারাদণ্ড দেয়া হয়েছে| বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন|

আদালত সুত্র জানায়,মাদক সেবন করে পরিবারের লোকজনের ওপর অত্যাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গাছা গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়| এসময় ওই গ্রামের ইনছের আলীর ছেলে শাহ-নেওয়াজকে নিজ বাড়ীতে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়| সেখানে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়| এছাড়া বুধবার রাতে উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শুকবর আলীর ছেলে জিল্লুর রহমানকে নেশাগ্রস্থ্য অবস্থায় ধরে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়| দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বিচারক নাবিলা ইয়াসমিন|