বগুড়ায় ত্রিতালের শিশুদের বর্ষার গানের অনুষ্ঠান

প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬ ২১:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার সাংস্কৃতিক সংগঠন ত্রিতাল শিশু মনন বিকাশ কেন্দ্র-এর আয়োজনে সংগঠনের কার্যালয়ে স্থাপিত ‘বর্ণমালা মঞ্চ’ তে অনুষ্ঠিত হয়েছে শিশুদের বর্ষার গানের অনুষ্ঠান ‘জল থৈ থৈ সুরের নদী’। বর্ষার সৌন্দর্য, অনুভূতি ও সুরকে উপজীব্য করে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের শিশু শিল্পীরা দলীয় ও একক পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত, নজরুলসংগীত এবং বর্ষাভিত্তিক বিভিন্ন বাংলা গান পরিবেশন করে। এ অনুষ্ঠানের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন ত্রিতাল শিশু মনন বিকাশ কেন্দ্রের সভাপতি অনুপ কুমার দাস সুবল। বাস্তবায়নে ছিলেন সংগঠনের সঙ্গীত প্রশিক্ষক প্রণব সান্যাল, তালযন্ত্র প্রশিক্ষক বিমল কবিরাজ এবং প্রশিক্ষণ সহযোগী শর্মিলা মজুমদার। শুক্রবার রা‌তে অনু‌ষ্ঠিত সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম দোলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বী, আঁকিবুকি আর্ট স্কুলের পরিচালক আব্দুল মোমিন সুজন, কবি সঞ্জয় চক্রবর্তী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, অভিভাবক এবং সংস্কৃতিপ্রেমী দর্শক।