শেরপুরে ডাংগুলি সংগীত বিদ্যালয়ের আয়োজনে বর্ষা বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরে ডাংগুলি সংগীত ব্যিালয়ের আয়োজনে বর্ষা বরণ উৎসব আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় অত্র বিদ্যালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি প্রবীর মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও অভিভাবকবৃন্দ। পরে বিদ্যালয়ের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, নেহা ঘোষ, অনামিকা মোহন্ত, সেঁজুতি মোহন্ত, অন্নপূর্ণা দত্ত, লগ্ন কর্মকার, বর্নিতা সরকার প্রমূখ। কি-বোর্ডে সহযোগীতা করেন শফিকুল ইসলাম শ্যামল, তবলায় আব্দুর রউফ, জিপসীতে বিক্রম সূত্রধর। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের শিল্পী সুফল।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হলো মিলনমেলা, যেখানে শিল্প, সংগীত, নৃত্য ও সাহিত্যের মেলবন্ধনে একত্রিত হয় সবাই। এই বিকাশকে পূর্ণতা দিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।