বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬ ১১:১৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ২৯১ বার।

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ চার জনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১০টায় উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় নওগাঁ–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

 নিহতদের চারজনের মধ্যে একজনের নাম লুৎফর বাড়ী ময়মনসিংহ বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। পুলিশ কর্মকর্তা বলেন, বগুড়া থেকে নওগাঁগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পিকআপ চালক হেলপারসহ দুই যাত্রী। ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে পিকআপ দ্রুতগতিতে আসছিল একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের উপরে থাকা দুইজন এবং চালক হেলপার সহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপের সামনের অংশ দুমড়ে মুছে যায় চালককে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা পিকআপ এর ভেতর থেকে বের করে। কাহালু থানার এসআই ব্রজেন মাহাতো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরাগতির কারণেই এই দুর্ঘটনা নিয়তেদের একজনের পরিচয় জানা গেছে তার বাড়ি ময়মনসিংহ এবং চালক ও হেলপার ছাড়া আমিও তো আপপর দুই ব্যক্তি মাছ ব্যবসায়ী।