রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে সজীব চন্দ্র দেবনাথ (২২) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার বরেছে| শুক্রবার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বটতলী এলাকা থেকে ৬০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়| গ্রেফতার সজীব করজগ্রাম হিন্দুপাড়া গ্রামের অসিত চন্দ্র দেবনাথের ছেলে| এঘটনায় শুক্রবার রাতেই তার বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে|
থানাপুলিশ জানায়,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তীতে এসআই রতন কুমার ও এএসআই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সন্ধ্যায় করজগ্রাম বটতলী এলাকায় অভিযান পরিচালনা করেন| এসময় তল্লাশী করে সজীবের নিকট থেকে ৬০পিস ইয়াবাসহ সজীবকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ| রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,এঘটনায় রাতেই সজীবের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে|