বামমা বগুড়া জেলা শাখার পক্ষ থেকে চেম্বারের নবনির্বাচিত পরিচালক আজিজার রহমান মিলটনকে ফুলেল শুভেচ্ছা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে বাদল-হিরু পরিষদ থেকে নবনির্বাচিত পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি বামমা বগুড়া জেলা শাখার উপদেষ্টা মোঃ আজিজার রহমান মিলটন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশন (বামমা) বগুড়া জেলা শাখা।
শনিবার (১১ জুলাই ২০২৬) বগুড়া শহরে আয়োজিত এক আন্তরিক শুভেচ্ছা অনুষ্ঠানে বামমা বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ নবনির্বাচিত পরিচালক ও বামমার উপদেষ্টা মোঃ আজিজার রহমান মিলটনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার দক্ষ নেতৃত্ব, সততা ও ব্যবসায়িক অভিজ্ঞতার মাধ্যমে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আরও গতিশীল হবে এবং জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্পখাত ও উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজিজার রহমান মিলটনের মতো একজন সফল শিল্পপতির চেম্বারের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তি ব্যবসায়ী সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তারা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন এবং শিল্প-বাণিজ্যের প্রসারে তার সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বামমা বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কুমার দে, সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ বসাক, কার্যনির্বাহী সদস্য হাফিজার রহমান, গোলাম রব্বানী, তৌহিদুর রহমান সাজু, আবু তালেব উজ্জ্বল, রেজাউল মতিন টুটুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে নবনির্বাচিত পরিচালক মোঃ আজিজার রহমান মিলটন সমাজের কল্যাণ, শিল্পের বিকাশ এবং চেম্বারের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।