যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন মোতাহার হোসেন টিপু
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (ডিজি) থেকে বদলি হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন মোতাহার হোসেন টিপু। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই রদবদল করা হয়। তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা ও সততা নতুন দায়িত্বেও দেশের যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোতাহার হোসেন টিপু গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আইয়ুব আলী সরকারের ছেলে। তাঁর পিতা আইয়ুব আলী গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এরপর দীর্ঘদিন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। তিনি সাদুল্ল্যাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে চেয়াম্যান পদে নির্বাচন করেছেন।
মোতাহার হোসেন টিপু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ২০তম বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসাবে যোগদান করেন। মোতাহার হোসেন দীর্ঘ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালনের দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী জেসমিন পারভীন অভ্যন্তরীন সম্পদ বিভাগের যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে মোতাহার হোসেন টিপু সুনাম অর্জন করেছেন।