বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬ ১৯:২৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় নাহিদ (১৭) নামে এক ট্রাকচালকের নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত (১১ জুন) আড়াইটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে বগুড়ার দিকে ট্রাক নিয়ে আসার পথে দুর্ঘটনার শিকার হন নাহিদ। দুর্ঘটনার পর কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬টা ১০ মিনিটে তিনি মারা যান। নিহত নাহিদ বগুড়ার শেরপুর উপজেলার ধর্মগ্রাম এলাকার মোঃ রেজাউল করিমের ছেলে।

কাহালু থানার এসআই মোঃ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।