কাহালু থানা পরিদর্শন করলেন বগুড়া জেলা পুলিশ সুপার
কাহালু( বগুড়া) প্রতিনিধি
৮ জুন বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম কাহালু থানা পরিদর্শন করেছেন।
পুলিশ সুপারের আগমন উপলক্ষে কাহালু থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়। এ সময় নন্দীগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ তহুরা আখতার এবং কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বগুড়া ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন।
পরবর্তীতে পুলিশ সুপার থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সশস্ত্র সালাম গ্রহণ করেন। বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
এ সময় কাহালু থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুলিশ সুপার পেশাদারিত্ব, সততা ও জনসেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।