বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মনোনীত হলেন অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন বগুড়া ওয়াইএমসিএ এর নির্বাহী পরিচালক ও বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সহ-সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। সোমবার (১ জুন) বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর মহাসচিব (ভারপ্রাপ্ত) জুয়েল আন্তনি চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার পরামর্শ ক্রমে অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীকে বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা হিসাবে মনোনীত করা হলো। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অর্জন করেন শেরে বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫। এডাব বগুড়া অনু সংগঠনের উপদেষ্টা হিসেবে কিশোর-কিশোরী ও তরুণদের অধিকার, উন্নয়ন এবং সেবামূলক কাজে তাঁর অবদান প্রশংসিত। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার উপদেষ্টা হিসেবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দূষণ প্রতিরোধ, এবং জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।