নওগাঁ পৌরসভায় সমষ্টিগত উন্নয়ন পরিকল্পনা কর্মশালা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬ ১৯:৫৫ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁ পৌরসভার সমষ্টিগত উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টা থেকে পৌরসভার হলরুমে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক টিএমএ মুমিন। স্বাগত বক্তব্য প্রদান করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন।

নওগাঁ পৌরসভা ও রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজকগণ বলেন, আরইউটিডিপি প্রকল্প হলো বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও নগর উন্নয়ন প্রকল্প। এর মূল লক্ষ্য হলো পৌরসভা ও শহরকে জলবায়ু-সহনশীল, আধুনিক এবং উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা। নওগাঁ পৌরসভার উন্নয়নে উল্লেখিত প্রকল্প এর জন্য রাস্তা, ফুটপাত, ড্রেন, সড়কবাতি, বাস টার্মিনাল, পাবলিক টয়লেট, মার্কেট নির্মান, পার্কিং এরিয়া, জলাধার, খেলারমাঠ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নির্বাচনযোগ্য ২০ টি উপ-প্রকল্প তুলে ধরেন। অংশগ্রহনকারীরা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, মতামত ও সুপারিশ প্রদান।

সংশ্লিষ্টগণ বলেন, আরইউটিডিপি প্রকল্পের মোট ব্যায় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। প্রকল্প মেয়াদ ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত।

নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায়

অনুষ্ঠিত কর্মশালায় উল্লেখিত প্রকল্পের এএমই ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো: জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মো: আল আমিন, আর্কিটেক্ট আজমিরা আক্তার, আর্কিটেক্ট ফারহানা ইসলাম আলোচনা করেন।

কর্মশালায় স্থানীয়দের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হোমায়রা মন্ডল, জেলা শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: মনির আলী আকন্দ ও শহর সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।