জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় কাহালুর হাইস্কুলের নজরুল প্রথম স্থানে
কাহালু( বগুড়া) প্রতিনিধি
এনএইচএসপিসি ২০২৬ (জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা) গত ১৬ মে রাজশাহীতে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
বিভিন্ন কাটাগরির প্রতিযোগিতার মধ্যে প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে নির্বাচন করে তাদেরকে রাজশাহীতে প্রতিযোগিতায় পাঠানো হয়। ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম, দশম শ্রেণি, রোল-৪ সেকেন্ডারি কাটাগরিতে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। প্রথম স্থানের অধিকারী নজরুলসহ প্রোগ্রামিং ও বিভিন্ন কাটাগরির প্রতিযোগিতায় অংশ নেওয়া কাহালুর সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান, কাহালু উপজেলা নিবাহী অফিসার মোছাঃ মালিহা খানম। গত তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে নজরুল ও তার সহপাঠীদের আরও উৎসাহ দেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য।
এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কাহালু অফিসের সহকারী প্রোগ্রামিং অফিসার।