বগুড়ায় তিনমাথা দেশি ফল আড়ৎদার ব্যবসায়ীদের জরুরী মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ মে ২০২৬ ২০:১১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২০ বার।

বগুড়ায় আমদানি-রপ্তানি কারক ও দেশি ফল আড়ৎদার মালিক সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দদের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের তিনমাথা রেহেনা ফলমন্ডিতে অনুষ্ঠিত এই সভায় প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মো: মুকুল হোসেনের সভাপতিত্বে আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমকে সামনে রেখে ফল ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার স্বার্থে নানা পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মো: শফিকুল ইসলাম আরফান। তিনি বলেন, প্রতিবছর গ্রীষ্মকালীন মৌসুমে ফল কিনতে দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারীরা বগুড়ায় আসেন। তাদের যেন কোন ভোগান্তি না হয় সেই লক্ষ্যে সমিতির পক্ষ থেকে তিনমাথার এই দেশি ফলের আড়তে তাদের থাকা এবং খাওয়ার সু-ব্যবস্থা করা হয়েছে। দ্রুততম সময়ে আড়ৎ সংস্কারের উদ্যোগও নেয়া হয়েছে। পাশাপাশি সমিতির সদস্যদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেমন সঞ্চয়ের ব্যবস্থা, মৃত সদস্যদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান, সমিতির সদস্যদের সন্তানদের বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং চিকিৎসা সহায়তা বাবদ ১০ হাজার টাকা করে প্রদান করা হবে। একই সাথে এই বছর থেকে এই ফলমন্ডিতে প্রতিবছর সমিতির পক্ষ থেকে কুরবানীর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে তাদের প্রধান দায়িত্ব। পাশাপাশি বাহিরের ব্যাপারীসহ সব ধরনের ক্রেতা বিক্রেতারা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সেটি তারা সর্বদা নিশ্চিত করবেন। তিনি বলেন, তাদের সমিতিতে যারা থাকবেন তাদের ভালমন্দ সকল দায়িত্ব সমিতি বহন করতে দায়বদ্ধ। এছাড়াও দ্রুতই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ব্যবসায়ীদের একাংশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকলকে জানানো হবে।

মতবিনিময় সভায় এসময় সমিতির সহ-সভাপতি মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।