বগুড়ায় কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ২০:৫১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) ও বাণিজ্য মন্ত্রণালয় এর আওতাধীন লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) যৌথ উদ্যোগে বগুড়ায় চামড়া ব্যবসায়িদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়ে‌ছে। 

মঙ্গলবার সকা‌লে (২৮ এপ্রিল) বগুড়া জেলা প‌রিষদ মিলনায়তন সভাক‌ক্ষে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” বিষয়ে এ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রশিক্ষ‌ণের বি‌ভিন্ন দিক তুলে ধ‌রেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রভাষক মোঃ সামাউল আলম ও বিটিএ হেড অব এডমিন মিজানুর রহমান।

প্রশিক্ষণে বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণ ও লবণজাত করার পদ্ধতি এবং পরিবহনের সময় করণীয় সম্পর্কে ব্যবসায়ীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া, চামড়া ছড়া‌নোর বিষ‌য়ে চামড়ার বি‌ভিন্ন অংশ ও তার গুণমান, স‌ঠিক উপা‌য়ে পশুজবাই, চামড়া ছড়া‌নো, কাঁচা চামড়ার সৃষ্ট ত্রæ‌টিসমূহ রোধকরণ, চামড়া সংরক্ষণ পদ্ধ‌তি, কাঁচা চামড়া সংগ্রহ ও প‌রিবহন কৌশল, চামড়ার মান ঠিক রাখ‌তে করনীয় বিষ‌য়েও আ‌লোচনা করা হয়।

কর্মশালায় উস্থিত ছিলেন বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপ‌তি এ কে এম আসাদুজ্জামান, সহ সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন ও আলহাজ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন, আলহাজ্ব মোঃ শহিদুল, উপদেষ্টা এডভোকেট গোলাম ফারুক, দপ্তর সম্পাদক মাহফুজার রহমান মাফু, আ‌নোয়ার হো‌সেন, শাহজালাল হাকীম, মো: লিটনসহ জেলার বি‌ভিন্ন পর্যা‌য়ের সদস‌্য, স্থানীয় মাংস ব্যবসায়ী, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।