কৃষক কার্ড কর্মসূচি: বগুড়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ১২:৩৪ ।
বগুড়ার খবর
কৃষক কার্ড কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বগুড়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠ-এ অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন