বগুড়ায় একাধিক মামলার আসামী মৎস্যজীবীলীগ নেতাকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার
বগুড়ায় একাধিক মামলার আসামী মৎস্যজীবীলীগ নেতা ইলিয়াছ শাহকে (৩৬)। কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের চকলোকমান বেজোড়া ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
ইলিয়াছ শাহ মৎস্যজীবীলীগ বগুড়া শহর শাখার যুগ্ম আহবায়ক। তিনি শহরের চকলোকমান এলাকার আব্দুল লতিফ শাহ'র ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আশিক ইকবাল এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় বেজোড়া ব্রীজ এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিল ইলিয়াছ শাহ।এসময় দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। তিনি দৌড়ে একটি দোকানের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করে।এসময় তার দুই পা রাম দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন।
শাজাহানপুর থানার ওসি বলেন,ইলিয়াছ শাহ সন্ত্রাসী প্রকৃতির।তার নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।