নতুন প্রধান পেল এসবি ও সিআইডি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ১৪:২৬ ।
দেশের খবর
পঠিত হয়েছে ১৯ বার।

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুলিশের অধীনস্থ বিশেষ শাখা (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) শীর্ষ পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

 

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা যায়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাব মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

অপর এক প্রজ্ঞাপনে তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।