বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ১৪:২০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৫৯ বার।

বগুড়ার আদমদীঘিতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাঈম হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের শাহিন হোসেনের ছেলে।

 

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম হোসেন দিনমজুরের কাজ করতেন। সন্ধ্যায় পাইকপাড়া গ্রামের কাছে রেললাইন পার হওয়ার সময় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।