একদিনের সফরে ১৩ মার্চ বগুড়ায় আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ২২:৩৭ ।
বগুড়ার খবর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আগামীকাল ১৩ মার্চ শুক্রবার একদিনের সরকারি সফরে বগুড়ায় আসছেন।
সফরকালে তিনি বগুড়া শহরসহ তাঁর নিজ সংসদীয় এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
এছাড়াও সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করবেন বলে নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি( রাজনৈতিক) আতিকুর রহমান।