সাংবাদিকদের সম্মানে বগুড়ায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার একটি হোটেলে সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবির বগুড়া শহর শাখা ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শহর সেক্রেটারী শফিকুল ইসলাম শফিক। ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, বগুড়া প্রেসক্লাবের সেক্রেটারী কালাম আজাদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সেক্রেটারী এস এম আবু সাঈদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির নেতা আল জাবের হক্কানী, সিনিয়ার সাংবাদিক মতিউল ইসলাম সাদি, মীর্জা সেলিম রেজা, প্রেসক্লাবের সহ সভাপতি রাহাত রিটু, দৈনিক সাতমাথার বার্তা সম্পাদক এফ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানে অধ্যাপক আব্দুস সালাম তুহিন বলেন, আগামীর দেশ গঠনে ছাত্রশিবিরকে মেধা যোগ্যতায় আরো বলিয়ান হয়ে গড়ে উঠতে হবে ও দেশ জাতির কল্যানে কাজ করতে হবে। ছাত্রশিবির সেক্রেটারী শফিকুল ইসলাম বলেন, ছাত্রশিবির শিক্ষাঙ্গনে মাদক ও চাঁদাবাজীসহ সকল অপকর্ম বন্ধ করে সুন্দর ক্যাম্পাস তৈরী করতে চায়। সব সময় ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করে বলেই সাধারন শিক্ষার্থীরা শিবিরের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি শিক্ষা বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।