মুনলাইটের উদ্যোগে রোহিঙ্গা এতিম পরিবারের মাঝে শুকনা ইফতার ও দৈনন্দিন প্রয়োজনীয় উপকরণ সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১৭:২০ ।
পঠিত হয়েছে বার।

বৃহস্পতিবার মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ২০০ এতিম পরিবারের মাঝে শুকনা ইফতার ও দৈনন্দিন প্রযোজনীয় উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ১ কেজি, সেমাই ১ কেজি, সুজি ১ কেজি, চিড়া ১ কেজি, দুইটি গায়ে মাখা সাবান,ডিটারজেন্ট পাউডার ১ কেজি, গুড়া দুধ ৫০০ গ্রাম, গুড়া মরিচ ১ কেজি, হলুদ গুড়া ১ কেজি, কিডনি বিনস ১ কেজি, জিরা গুড়া ৫০০ গ্রাম, ধনিয়াগুড়া ৫০০ গ্রাম ও তেলাপিয়া মাছ ১ কেজি।

এছাড়াও আয়বর্ধক মূলক কাজের জন্য ৫০ টি এতিম পরিবারের ভিতর ৫ টি করে দেশি মুরগি প্রদান করা হয়। পাশাপাশি ১০ টি দর্জি এতিম পরিবারে মাঝে কাপড় তৈরীর ব্যবসা করার জন্য ৫০ গজ করে থান কাপড় প্রদান করা হয়।

এসব পণ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন মুনলাইটের প্রেসিডেন্ট জান্নতুল বাকিয়া হক, ক্যাম্প-২১ ইনচার্জ রজিব চৌধরী, কেয়ার এন্ড মেইনটেনেন্স অফিসার মোঃ আবু জাফর প্রমুখ।


আরও পড়ুন