বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারে মানবিক সহায়তা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১৭:১৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১ বার।

বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও সর্বস্ব হারানো দুই পরিবারের সদস্যদের হাতে মানবিক সহায়তা তুলে দিলো ব্র্যাক। জেলার ধুনট উপজেলার বাসিন্দা মোছা: আশফুল খাতুন ও মোছাঃ জনতা আক্তার এর বাড়িতে গত ৯ মার্চ বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে পরিবার দুটি। অমানবিক জীবন যাপন শুরুর খবর পেয়ে ব্র্যাক থেকে মানবিক সহায়তার পাশাপাশি নগদ ৫ হাজার করে অর্থ তুলে দেয়া হয়। 

বুধবার (১১ মার্চ) ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মোঃ খায়রুজ্জামান তিনি ব্র্যাক এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্নার সামগ্রী (নন ফুড আইটেম ) এবং প্রতি পরিবার ৫ হাজার টাকা তুলে দেন। 

মানবিক সহায়তা পেয়ে মোছা: আশফুল খাতুন ও মোছাঃ জনতা আক্তার দুইজন জানান, ২টি বাড়িতে ছিল ফ্রিজ, ভ্যান, সেলাই মেশিন, ও আসবাবপত্র কোন কিছুই বের করতে পারে নাই। এমনকি পড়নের কাপড়ও বের করা যায়নি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ভয়ে আতংকে জ্ঞানশুণ্য হয়ে পড়ি। ব্র্যাক থেকে যে সহযোগিতা করা হলো তা পরিবার পরিজন নিয়ে কিছুদিন চলে যাবে।