বগুড়ায় জমি নিয়ে বিরোধে কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত
স্টাফ রিপোর্টার
বগুড়া সারিয়াকান্দির ফুলবাড়ি বাজার এলাকার জমাজমি নিয়ে সংঘর্ষে চয়ন রাজভর (৪০) নামের কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এঘটনায় নিহতের ভাই নয়ন সহ আহত হয়েছেন আরো দু'জন।
চয়ন উপজেলার তুলা রাম রাজভরের ছেলে ও ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক। এ ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, ফুলবাড়ি বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে নিহত চয়নের প্রতিপক্ষের দীর্ঘদিন ধরেই জমাজমি নিয়ে বিবাদের জের ধরে শুক্রবার তারাবিহ নামাজের পর তাদের মধ্যে বাকবিতন্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এসময় চয়ন রাজভর ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাকে স্হানীয়রা উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় চয়নের ভাই নয়ন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত আমিনুর ফকির সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অপরাষ্ট্র জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।