বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে বগুড়া প্রেসক্লাব-এর নতুন ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সিনিয়র ভিডিও জার্নালিস্ট আজিজুল হাকিম রুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম রুমন (এটিএন বাংলা) এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক (এনটিভি)।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক (এটিএন নিউজ), সহ-সাধারণ সম্পাদক মীর হায়দার আলী (ইন্ডিপেনডেন্ট টিভি), কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি (বাংলাভিশন), দপ্তর সম্পাদক বাবু মিয়া (চ্যানেল ওয়ান)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাগর ইসলাম (এখন টিভি), মিথুন ইসলাম (ডিবিসি নিউজ), আব্দুল বারী মামুন (বৈশাখী টিভি), মোয়াজ্জেম হোসেন (চ্যানেল-২৪), হাফিজ আল আসাদ নয়ন (স্টার নিউজ), আব্দুর রাজ্জাক (নিউজ-২৪), আব্দুল মমিন (যমুনা টিভি), সাহাদুল ইসলাম (সময় টিভি) ও জাহিদুল ইসলাম জাহিদ (ইন্ডিপেনডেন্ট টিভি)।
আগামী দুই বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।