ভূমিকম্পে কাঁপল বগুড়া

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৮ বার।

ভূমিকম্পে কেঁপে উঠেছে বগুড়াসহ সারাদেশ। শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভ্যুমিকম্পটি কয়েক সেকেন্ড ধরে স্থায়ী হয়।

 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪।

 

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

 

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।