বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রববানী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। উপস্থিত ছিলেন বগুড়া জেলা এলডিপি’র সভাপতি অ্যাডভোকেট মোকলেছুর রহমান, জেলা সেক্রেটোরী আনিছুর রহমান, বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিনিয়র যুগ্ন আহবায়ক ইজাজ আল ওয়াসী জ্বীম, এনামুল হক বাবু বিশ্বাস, বগুড়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুন রহমানী, সেক্রেটারী ইউসুফ হাবিবী, বগুড়া জেলা ডেভলপমেন্ট পার্টি (বিডিপি)’র সভাপতি মাহফুজুল হক, সেক্রেটারী এ্যাডভোকেট শাফি, জামায়াত নেতা রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলী, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন প্রমুখ।

 

মাহফিলে প্রধান অতিথি গোলাম রববানী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ইসলামী সমাজ বিনির্মাণে কাজ করছে। এ মাসেই বদর যুদ্ধ সংঘটিত হয়েছে এবং তাতে মুসলমানেরা বদরে বিজয় হয়েছে। আমরাও একদিন এদেশের আকাশে ইসলামের পতাকা উড়াবোই।

তিনি আরো বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ আজ হুমকির সন্মুখীন। সন্তান হারানো মাকে শান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র বাদ দিয়ে সনদের দাবী পুরণ করার আহবান জানান।